ঈদে সেইলরের নতুন কালেকশন

0
ঈদে সেইলরের নতুন কালেকশন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লাইফস্টাইল ব্র্যান্ড সেইলর ছোট-বড় সবার জন্য বিশেষ ফেস্টিভ কালেকশন নিয়ে এসেছে। আবহাওয়া, সময়োপযোগী ট্রেন্ড ও উৎসবের আবহ বিবেচনায় ফ্যাব্রিক ও নকশার বৈচিত্র্যে সাজানো হয়েছে এবারের আয়োজন।

কাস্টমাদের কাছে বরাবরই জনপ্রিয় ‘ফ্যামিলি কালেকশন’ এবারও বিশেষ আকর্ষণ। মা-মেয়ে, বাবা-ছেলে, ভাই-বোন কিংবা পুরো পরিবারের জন্য সমন্বিত ম্যাচিং আউটফিট রাখা হয়েছে এই সংগ্রহে।

কাস্টমাদের চাহিদাকে প্রাধান্য দিয়ে আগের তুলনায় আরও বেশি স্টাইল ও নকশা যুক্ত করা হয়েছে, যা পারিবারিক ঈদ উদযাপনকে করে তুলবে আরও বর্ণিল। ঈদের এসব বিশেষ সংগ্রহ দেশব্যাপী সকল আউটলেট ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here