ঈদে পান্থ কানাইয়ের নতুন গান ‘আবার চুমকি’

0
ঈদে পান্থ কানাইয়ের নতুন গান ‘আবার চুমকি’

সংগীতশিল্পী পান্থ কানাই ঈদের জন্য নিয়ে আসলেন নতুন গান ‘আবার চুমকি’। ঈদের দিন সন্ধ্যায় প্রচারে এসেছে গানটি।

‘গানচিল মিউজিকের’ ইউটিউব চ্যানেলে শোনা যাবে গানটি। গানটির কথা যৌথভাবে লিখেছেন ইরফান তুষি, আরিফ হোসাইন ও সাজিন সালমান। সংগীত পরিচালনা করেছেন বিবেক।

গানচিল বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলা গানের দর্শকপ্রিয় গান ‘চুমকি চলেছে একা পথে’। খুরশীদ আলমের কণ্ঠে ‘দোস্ত দুশমন’ সিনেমায় গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। পরবর্তীতে পান্থ কানাই গানটি রিমেক করেন, সেই ধারাবাহিকতায় বহু বছর পর এবার ঈদে ‘আবার চুমকি’ গান নিয়ে হাজির হয়েছেন এই শিল্পী।

নতুন গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। এতে মডেল হয়েছেন খায়রুল বাসার ও পারসা ইভানা। ভিডিওটি নির্মাণ করা হয়েছে ৬০-৭০ দশকের আবহে, যেখানে পুরনো বাংলা সিনেমার নস্টালজিয়া ফুটে উঠবে।

পান্থ কানাই বলেন, খুরশীদ আলমের গাওয়া ‘চুমকি চলেছে একা পথে’ একটি কালজয়ী সৃষ্টি। সেই গান রিমেক করার পর দারুণ সাড়া পেয়েছিলাম। এবার দীর্ঘদিনের পরিশ্রমে তৈরি হয়েছে ‘আবার চুমকি’। আশা করছি, গানটি শ্রোতা-দর্শকদের আনন্দ দেবে এবং ঈদের উৎসবের আবহকে আরও প্রাণবন্ত করে তুলবে। গানটির ভিডিওতেও আমি অংশ নিয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here