ঈদে তারিক আনাম খান

0
ঈদে তারিক আনাম খান

অভিনেতা, নির্মাতা তারিক আনাম খান। বাংলাদেশের অন্যতম নাট্যদল ‘নাট্যকেন্দ্র’র প্রতিষ্ঠাতা তিনি। গুণী এই অভিনেতাকে ১৯ মার্চ থেকে হৈচৈ ওটিটি প্লাটফরমে প্রচারে আসা ওয়েব ফিল্ম ‘একসাথে আলাদা’য় একজন অবসরপ্রাপ্ত আর্মি অফিসারের ভূমিকায় অভিনয়ে দেখা যাবে। এটি নির্মাণ করেছেন রেজাউর রহমান।

এছাড়াও এই ঈদে তিনটি নাটকেও তারিক আনাম খানকে দেখা যেতে পারে। নাটকগুলো হচ্ছে- শহীদ উন নবীর ‘ভূত শ্বশুর’, আশিকুর রহমানের ‘লিলিথ’ ও তাইফুর জাহান আশিকের ‘গুলনাহার’। তারিক আনাম খান বলেন, ‘এবারের ঈদ উপলক্ষে মূলত তিনটি নাটকে অভিনয় করেছি। তিনটি নাটকেরই গল্প সুন্দর। নির্মাতারা বেশ আন্তরিকতা দিয়েই নাটকগুলো নির্মাণের চেষ্টা করেছেন। 

তিনি আরও বলেন, এবার আমি একজন অবসরপ্রাপ্ত আর্মি অফিসারের চরিত্রে অভিনয় করেছি। আমার সঙ্গে এতে আরও অভিনয়ে আছে তুষার খান, রোজী সিদ্দিকী, দীপা খন্দকার, ইয়াশ রোহান ও পারসা ইভানা। বেশ সুন্দর একটি গল্পের ওয়েব ফিল্ম। বিষয়টি এমন যে, এক ছাদের নিচে থাকলেই কি সম্পর্ক গা ঘেঁষে আসে, নাকি বাড়ে ঝগড়ার ভলিউম? একসাথেও আলাদা থাকা যায়? আলাদা থেকেও এক হওয়া যায়? এমন প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে একসাথে আলাদা ওয়েব ফিল্মটি। আশা করছি দর্শকের ভালো লাগবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here