ঈদে ইশতিয়াক আহমেদের তিন নাটক

0
ঈদে ইশতিয়াক আহমেদের তিন নাটক

গল্প, উপন্যাস ও গান লেখার পাশাপাশি নাটক-টেলিফিল্ম নির্মাণেও নিজের আলাদা জায়গা তৈরি করেছেন নির্মাতা ইশতিয়াক আহমেদ। 

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি নির্মাণ করেছেন ভিন্ন স্বাদের তিনটি নাটক- ‘নীল দেয়ালের ঘর’, ‘রাজ্জাক-শাবানা’ এবং ‘অযোগ্য’। 

নতুন দাম্পত্য জীবনের সূচনা আর সীমিত সামর্থ্যের মধ্যে স্বপ্ন দেখার গল্প নিয়ে নির্মিত ‘নীল দেয়ালের ঘর’ প্রচারিত হবে এনটিভিতে, ঈদের ষষ্ঠ দিনে। এতে অভিনয় করেছেন পার্থ শেখ, সুমনা সায়মা ও ইমেল হক প্রমুখ।

অন্যদিকে ‘রাজ্জাক-শাবানা’ নাটকে দেখা যাবে ভিন্ন সামাজিক প্রেক্ষাপটের দুই মানুষের সম্পর্কের গল্প। এতে অভিনয় করেছেন আকাশ রহমান, সারিকা সাবাহ, সাদ সালামি নাওভি ও আফফান মিতুল। নাটকটি প্রচারিত হবে এ টিভি ইউএস-এ।  এদিকে ‘অযোগ্য’ নাটকটি প্রেম ও জীবনের টানাপোড়েনের এক ভিন্ন মাত্রার গল্প। জুনায়েদ বোগদাদী, তানজিকা আমিন ও সরকার রওনক রিপন অভিনীত এ নাটকটি প্রচার করবে সাউন্ডএক্স এন্টারটেইনমেন্ট।

নির্মাতা বলেন, এই তিনটি গল্পই আমাদের আশপাশের মানুষ ও বাস্তবতা থেকে নেওয়া। দর্শক যেন নিজেদের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পান-সেটাই চেয়েছি। চেষ্টা করেছি যেন কোথাও কোনো গ্যাপ না থাকে। এখন দর্শকদের ভালো লাগাটাই আসল বিষয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here