আসন্ন ঈদকে সামনে রেখে প্রকাশিত হতে যাচ্ছে ভিন্ন আঙ্গিকের একটি মৌলিক রোমান্টিক গান। এতে কণ্ঠ দিয়েছেন শিল্পী মাহমুদুল হাসান, মিরাজুল জান্নাত সোনিয়া।
পুরো কাজটির পরিকল্পনা ও বাস্তবায়নে ছিলেন তানভীর আলম সজীব। তিনি একাধারে গানের কথা, সুর, সংগীত আয়োজন, চিত্রধারণ এবং সম্পাদনার দায়িত্ব পালন করেছেন।
নির্মাতার ভাষ্য অনুযায়ী, এটি শুধু একটি রোমান্টিক গান নয়, বরং অনুভূতির সূক্ষ্ম প্রকাশের একটি প্রয়াস। ভিজ্যুয়াল উপস্থাপনাতেও ভিন্নতা আনার চেষ্টা করা হয়েছে। গানটির কথা ও সুরে রাখা হয়েছে নতুনত্বের ছোঁয়া। পাশাপাশি সংগীত আয়োজনে যুক্ত করা হয়েছে আধুনিকতার সমন্বয়।
তিনি জানান, গানটির চিত্রায়ণ দর্শকদের আবেগের সঙ্গে সহজেই সংযোগ স্থাপন করবে।

