ঈদের দিনে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল

0
ঈদের দিনে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল

ঈদের দিনে রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীর ঢল নেমেছে। আজ শনিবার বেলা ১১টার পর থেকে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, নানা বয়সী মানুষ পরিবার-পরিজন নিয়ে হাজির হয়েছেন চিড়িয়াখানা প্রাঙ্গনে। বাঘ, ভাল্লুক, হরিণ, সিংহ দেখে অনেকেই যেন ফিরে গেছেন শৈশবে। সাধারণ মানুষ বলছেন, লম্বা ছুটিতে এবার ঈদ উদযাপন হচ্ছে মন খুলে।

মূলত, চিড়িয়াখানায় ঢুকতেই প্রথম দেখা যেসব প্রাণীদের, তাদের নিয়ে শিশুদের আগ্রহটা একটু বেশি। সকালে জাতীয় চিড়িয়াখানায় বানর, হাতি, ভাল্লুক, জলহস্তিদের কাণ্ডকারখানা দেখে আনন্দে আত্মহারা সবাই।

এক প্রান্তে যখন দল বেঁধে চড়ে বেড়াচ্ছে হরিণ, অন্যপ্রান্তে লম্বা গলা বাড়িয়ে জিরাফ যেন স্বাগত জানাচ্ছে আগত দর্শণার্থীদের।

সিংহের খাঁচার সামনেও কমতি নেই উচ্ছ্বাসের। শিশুদের উচ্ছাস তো আছেই, বড়রাও যেন ফিরে গেছেন শৈশবে।

দর্শনার্থীদের নিরাপত্তায় চিড়িয়াখানায় নেয়া হয়েছে জোরদার ব্যবস্থা। দিনে প্রায় দেড় লাখ দর্শনার্থী ঘুরে বেড়াবেন চিড়িয়াখানায়- এমন প্রত্যাশা কর্তৃপক্ষের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here