ঈদুল ফিতর উপলক্ষে ১০ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর

0
ঈদুল ফিতর উপলক্ষে ১০ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরে ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় স্থলবন্দরটির সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনাহাট স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম আকমল। তিনি জানান, অ্যাসোসিয়েশনের মাসিক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত মোট ১০ দিন সোনাহাট স্থলবন্দরের সব আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

এ বিষয়ে মো. জাহাঙ্গীর আলম আকমল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদুল ফিতর উপলক্ষে ব্যবসায়ী, শ্রমিক ও সংশ্লিষ্ট সবার সুবিধা বিবেচনা করে এই ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত ছুটি শেষে আগামী ২৮ মার্চ থেকে সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় স্বাভাবিকভাবে শুরু হবে। সংশ্লিষ্ট ব্যবসায়ী ও আমদানি-রপ্তানিকারকদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্যও অনুরোধ জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here