‘ঈদযাত্রা স্বস্তির ও আনন্দদায়ক হবে’

0
'ঈদযাত্রা স্বস্তির ও আনন্দদায়ক হবে'

নৌ-পরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, আমাদের মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ পুলিশ বিভাগ ও অন্যন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন। আমরাও চেষ্টা করছি মানুষের স্বস্তির জায়গা ফিরিয়ে আনার জন্য। এই রাস্তায় কোথাও যানজট পাইনি। 

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি নিয়ে যমুনা সেতু পরিদর্শন শেষে সাংবাদিক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, আমরা মালিক পক্ষের সাথে আলাপ করেছি। এভার ১০ ভাগ ভাড়া কম নেয়া হচ্ছে। প্রতিটি নৌযানে তা টাঙিয়ে দেয়া হয়েছে। সকলেই মিলে আমরা এ যাত্রাটি নির্বিঘ্ন করার চেষ্টা করছি। এখন পর্যন্ত আমরা তেমন কোন অভিযোগ পাইনি। যদি পাই সে বিষয়ে কার্যক্রর ব্যবস্থা করব। অতিরিক্ত ভাড়া কিংবা অন্য কোন অনৈতিকের সুযোগ নেই। 

এ সময় উপস্থিত ছিলেন যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ রেজওয়ান, ফোজিয়া হাবিব খান, কালিহাতি উপজেলার নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here