ইসরায়েলের হাইফা শহরে ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ার আশঙ্কা

0
ইসরায়েলের হাইফা শহরে ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ার আশঙ্কা

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফা শহরের একটি ভবন ধসে পড়ার পর সেখানে আটকা পড়া মানুষদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী দল।

ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের এক কর্মকর্তার বরাতে ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানায়, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের কাছে পৌঁছাতে উদ্ধারকর্মীরা ‘আপ্রাণ চেষ্টা’ চালাচ্ছেন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের উত্তরাঞ্চল বারবার আক্রান্ত হচ্ছে। এখন পর্যন্ত সেখানে যেসব জটিল পরিস্থিতির তৈরি হয়েছে, তার মধ্যে এটি অন্যতম।

ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিসের তথ্যমতে, ইরানের ক্ষেপণাস্ত্রটি একটি পাঁচতলা ভবনে আঘাত হানে। এতে অন্তত ১১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ইসরায়েলের সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনথ জানিয়েছে, চারজন নিখোঁজ রয়েছেন। আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: মিডল ইস্ট আই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here