ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করে ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮

0
ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করে ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮

ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ করে বেইত শেমেশ এলাকায় ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। খবর টাইমস অব ইসরায়েলের।

রবিবার জেরুজালেমের ৩০ কিলোমিটার পশ্চিমে ইসরায়েলের বেইত শেমেশ এলাকায় ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে অন্তত আটজন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছেন। এ হামলায় ইরান ভারী ক্ষেপণাস্ত্রের ব্যবহার করেছে, যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠেকাতে ব্যর্থ হয়।

এদিকে, তেহরানে ২৪ ঘণ্টায় ৬০টি হামলা হয়েছে এবং এতে কমপক্ষে ৫৭ জন নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি তেহরানের রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here