ইসরায়েলের সামরিক ও কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস এই দাবি করেছে।
ইরানি সংবাদমাধ্যম ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মিলিটারি কন্ট্রোল সেন্টার অব কমান্ড দপ্তর এবং একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আইডিএফের ওই কমান্ড সেন্টার জেরুজালেমে অবস্থিত। আর যে পরমাণু স্থাপনায় হামলার কথা বলা হয়েছে, সেটি মৃত সাগরের দক্ষিণে অবস্থান করছে।
আইআরজিসি জানিয়েছে, বৃহস্পতিবার ভোরের দিকে এই হামলা পরিচালনা করা হয়।
তবে এখন পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ফলে হামলার বাস্তবতা ও ক্ষয়ক্ষতি সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ফার্স নিউজ

