দখলদার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, জেরুজালেম, তেল আবিব এবং এলিয়াতে এসব বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সামরিক বাহিনী ইরান থেকে নতুন দফায় আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর সতর্কতা সংকেত বাজানো হয়। এরপর এসব বিস্ফোরণের শব্দ শোনা যায়।
ইসরায়েলি সামরিক বাহিনীর সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল বলেছে, এলিয়াতে ইয়েমেন থেকে আসা ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে।
ইসরায়েলের আরুৎজ সেভা মিডিয়া জানিয়েছে, ইরান, লেবানন এবং ইয়েমেন থেকে সমন্বিত হামলা চালানো হয়েছে। সূত্র: জেরুজালেম পোস্ট, আল-জাজিরা

