ইরান সাহসের সঙ্গে যুদ্ধকালীন চ্যালেঞ্জ মোকাবিলা করবে: লুকাশেঙ্কো

0
ইরান সাহসের সঙ্গে যুদ্ধকালীন চ্যালেঞ্জ মোকাবিলা করবে: লুকাশেঙ্কো

ইরান যুদ্ধের এই কঠিন সময়ে সাহসের সঙ্গে সব চ্যালেঞ্জ মোকাবিলা করবে বলে মন্তব্য করেছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। পারসিয়ান নববর্ষ (নওরোজ) উপলক্ষে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে শুভেচ্ছা জানিয়ে তিনি এই কথা বলেন।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমে প্রকাশিত বিবৃতি অনুসারে লুকাশেঙ্কো বলেন, নতুন বছরের শুরুতে ইরান কঠিন বাহ্যিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে সাহসিকতার সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, ইরানের জনগণ দীর্ঘ ইতিহাসের অভিজ্ঞতার ওপর ভর করে সব ধরনের সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবে। 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত লুকাশেঙ্কো বলেন, ইরান সব বাধা অতিক্রম করে তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পথে এগিয়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here