ইরানে প্রাথমিক বিদ্যালয়ে হামলায় নিহত বেড়ে ১৫০

0
ইরানে প্রাথমিক বিদ্যালয়ে হামলায় নিহত বেড়ে ১৫০

ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৫০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরো ৯৫ জন আহত হয়েছেন। ইরানি সংবাদমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

শনিবার এ হামলা চালানো হয় ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয়ে। মিনাবের প্রসিকিউশন দপ্তর নিশ্চিত করেছে হামলার সময় বিদ্যালয়ে প্রায় ১৭০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল।

সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, আহতদের মধ্যে অনেকে গুরুতর অবস্থায় থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনার পর মিনাব শহরের গভর্নর রবিবার একদিনের শোক ঘোষণা করেছেন। হামলাকে কেন্দ্র করে এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

সিএনএন-এর প্রতিবেদনে জানানো হয়, দক্ষিণ মিনাবের এই ‘শাজাবা তাইয়্যেবা’ স্কুলটি একটি ইরানি সামরিক ঘাঁটি থেকে মাত্র ২০০ ফুট দূরে অবস্থিত। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, স্কুলটি এক সময় সামরিক ঘাঁটির অংশ থাকলেও ২০১৬ সাল থেকে এটি আলাদাভাবে পরিচালনা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজে স্কুলটির ভেতরে ভয়াবহ ধ্বংসযজ্ঞের চিত্র ফুটে উঠেছে। হামলার সময় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে অবস্থান করছিল বলে জানা গেছে। সূত্র: সিএনএন, তাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here