যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পরিপ্রেক্ষিতে ইরানে ইন্টারনেট সংযোগ প্রায় ব্ল্যাকআউট পর্যায়ে রয়েছে।
বৈশ্বিক ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস সামাজিক যোগাযোগ মাধ্যমে করা একটি পোস্টে জানিয়েছে, নেটওয়ার্ক ডেটা দেখাচ্ছে ইরান এখন ‘প্রায় সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউটের’ মধ্যে রয়েছে। বর্তমানে দেশটিতে ইন্টারনেট সংযোগের মাত্রা ৪ শতাংশে নেমে এসেছে।
তারা আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সামরিক অভিযানের মধ্যেই এ ঘটনা ঘটেছে। গত বছরের ইসরায়েল-ইরান যুদ্ধের সময়ও এমন পদক্ষেপ নেওয়া হয়েছিল।
সূত্র: আল জাজিরা

