ইরানের সেই উপস্থাপিকাকে পুরস্কারে ভূষিত করলেন মাদুরো

0
ইরানের সেই উপস্থাপিকাকে পুরস্কারে ভূষিত করলেন মাদুরো

ইসরায়েলি হামলার মুখেও সংবাদ পাঠ করে নজির স্থাপন করা ইরানি উপস্থাপিকা সাহার এমামিকে ভেনেজুয়েলার ‘সিমন বলিভার’ পুরস্কারে ভূষিত করা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারের দায়িত্ব কাঁধে নিয়ে সাহসিকতার সঙ্গে আবারও পর্দায় ফিরেছিলেন তিনি।

তার স্বীকৃতিস্বরূপ ভেনেজুয়েলার জাতীয় সাংবাদিক দিবসে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তাকে পুরষ্কৃত করার  ঘোষণা দেন।

গত ১৬ জুন যুদ্ধ চলাকালে ইসরায়েল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি (IRIB)-তে আক্রমণ চালায়। সেসময় লাইভ সম্প্রচারে ছিলেন সাহার এমামি। হামলার কারণে সম্প্রচার বন্ধ হয়ে যায়, প্রাণ হারান চ্যানেলের কয়েকজন সাংবাদিক। তবে ওই ভয়াবহতা পেরিয়ে সাহসিকতার সঙ্গে আবারও ক্যামেরার সামনে দাঁড়ান সাহার, পুনরায় চালু করেন টিভি সম্প্রচার।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ওই ঘটনাকে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরে বলেন, ‘এটি শুধু এক সাংবাদিকের সাহস নয়, বরং ইরানি জাতির প্রতিরোধের প্রতিচ্ছবি।’ সাহার এমামির পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন ভেনেজুয়েলায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত।

মাদুরো তার বক্তব্যে দখলদার ইসরায়েল এবং তাদের মিত্র যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ইসরায়েল প্রতিদিন ১০০ ফিলিস্তিনিকে হত্যা করছে, অথচ পশ্চিমা বিশ্ব চুপ করে বসে আছে। একইসঙ্গে ইরানের জনগণ, সরকার, সামরিক বাহিনী এবং নেতাদের অটল মনোভাবের প্রশংসা করেন তিনি।

বিশ্লেষকরা বলছেন, এই পুরস্কার শুধু সাহার এমামির জন্য নয়, বরং সেই সব সাংবাদিকদের জন্য যারা জীবন বাজি রেখে সত্য প্রচার করে চলেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here