ইরানের সঙ্গে এখনো চুক্তি সম্ভব, মনে করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

0
ইরানের সঙ্গে এখনো চুক্তি সম্ভব, মনে করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মনে করেন, ইরানের সঙ্গে একটি চুক্তি এখনো সম্ভব। তবে ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনায় তেহরান তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগে অনিচ্ছুক থাকায় শেষ প্রস্তাব দিয়েই আলোচনা ছেড়ে আসেন তিনি। নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা আলোচনার এই সারসংক্ষেপ জানিয়েছেন। 

ওই কর্মকর্তা বলেন, আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া ভ্যান্স মনে করেন, ইরান আলোচনায় নিজেদের প্রভাব বা ‘লেভারেজ’ কতটা—তা সঠিকভাবে বুঝতে পারছে না।

২১ ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই আলোচনায় ভ্যান্সের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের দলে আরও ছিলেন বিশেষ দূত স্টেভ উইটকফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার। 

মার্কিন ওই কর্মকর্তা জানান, বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো সমঝোতা হয়নি। এসব ইস্যুর মধ্যে ছিল—ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করা, আঞ্চলিক মিত্রদের অন্তর্ভুক্ত করে একটি বিস্তৃত শান্তি কাঠামো তৈরি এবং হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার এমন একটি সমাধান যেখানে কোনো টোল আরোপ করা হবে না।

এর আগে ডোনাল্ড ট্রাম্প মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমরা প্রায় সব বিষয়েই সমঝোতায় পৌঁছেছিলাম, শুধু তারা তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছে।’

বিশ্লেষকদের মতে, পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে অচলাবস্থা অব্যাহত থাকায় দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here