ইরানের নিরাপত্তা বাহিনীকে ক্ষমতা ছাড়তে বললেন পাহলভি

0
ইরানের নিরাপত্তা বাহিনীকে ক্ষমতা ছাড়তে বললেন পাহলভি

সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের নিরাপত্তা বাহিনী ও দেশটির অন্য কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন ইরানের শেষ শাহের পুত্র নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি।

পাহলভি বলেছেন, ইরানের বর্তমান প্রশাসন পতনের দ্বারপ্রান্তে পৌঁছেছে এবং আরও রক্তপাত ছাড়াই একটি ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু হওয়া উচিত। ইরানের জনগণ ইসলামী প্রজাতন্ত্রের সম্পূর্ণ পতন চায়।

এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন। পাহলভি সতর্ক করে বলেন, খামেনির উত্তরসূরি নিয়োগের যেকোনো প্রচেষ্টা ব্যর্থ হবে। তার ভাষ্য অনুযায়ী, খামেনির স্থলাভিষিক্ত যে-ই হোক না কেন, তিনি বৈধতা পাবেন না এবং ‘অপরাধে সহযোগী’ হিসেবে বিবেচিত হবেন। 

সেনাবাহিনী, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের উদ্দেশে পাহলভি আহ্বান জানান, তারা যেন ‘ইরানের জনগণ এবং লায়ন অ্যান্ড সান বিপ্লবের’ সঙ্গে যুক্ত হন। বিদেশে বসবাসরত ইরানিদের প্রতিও একই ধরনের আহ্বান জানিয়েছেন পাহলভি। 

সূত্র : ইরান ইন্টারন্যাশনাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here