ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ, তেহরানে একাই হামলা চালাতে পারে ইসরায়েল

0
ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ, তেহরানে একাই হামলা চালাতে পারে ইসরায়েল

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি সৃষ্টি করছে এবং প্রয়োজনে দেশটি এককভাবে পদক্ষেপ নিতে প্রস্তুত– দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তারা সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রকে এমনই বার্তা দিয়েছেন।

নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট। একটি সূত্র জানায়, আমরা আমেরিকানদের বলেছি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিষয়ে আমরা যে রেড লাইন বা লালরেখা নির্ধারণ করেছি, ইরান তা অতিক্রম করলে আমরা একাই হামলা চালাবো।
 
সূত্রটি আরও যোগ করে, ইসরায়েলের মূল্যায়নে ইরান এখনো সেই সীমা অতিক্রম করেনি, কিন্তু দেশটির ভেতরে চলমান অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। 

সূত্রগুলো আরও জানায়, মার্কিন কর্মকর্তাদের সঙ্গে একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং এর উৎপাদন অবকাঠামোর অংশবিশেষ ধ্বংস করার পরিকল্পনার কথা জানিয়েছে ইসরায়েল।
 
ইসরায়েলি একজন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, বর্তমান পরিস্থিতি ইরানের ক্ষেপণাস্ত্র অবকাঠামোর ওপর বড় ধরনের আঘাত হানার এবং ইসরায়েল ও প্রতিবেশী দেশগুলোর প্রতি হুমকি কমানোর একটি ‘ঐতিহাসিক সুযোগ’ এনে দিয়েছে।
 
একজন সামরিক কর্মকর্তা মনে করেন, তিনি (ট্রাম্প) হয়তো কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে বিজয় ঘোষণা করবেন এবং এরপর পরিণতি সামলানোর দায় ইসরায়েলের ওপর ছেড়ে দেবেন, যেমনটা হুতিদের ক্ষেত্রে হয়েছে। ইরানে আংশিক হামলা ‘মূল হুমকি’ দূর করতে পারবে না বলেও মনে করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here