ইরানি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, নেতানিয়াহু বললেন ‘অত্যন্ত কঠিন সন্ধ্যা’

0
ইরানি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, নেতানিয়াহু বললেন ‘অত্যন্ত কঠিন সন্ধ্যা’

শনিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলের নেগেভ ডেজার্টে দুই প্রধান শহর দিমোনা ও আরাদে একটি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ হয়। এই দুই স্থানে অন্তত ১৮০ জন আহত হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েল।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা জানিয়েছে, আরাদে হামলার পর ১১৬ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা গুরুতর।

অন্যদিকে, ইসরায়েলের পারমাণবিক স্থাপনা থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে অবস্থিত দক্ষিণ ইসরায়েলি শহর দিমোনার হামলায় অন্তত ৬৪ জন আহত হয়েছে। তাদের মধ্যে ১০ বছর বয়সী একজন শিশুও রয়েছে, যার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামলার পর তিনি আরাদ শহরের মেয়রের সঙ্গে কথা বলেছেন।

নেতানিয়াহু এই ঘটনাকে শহরটির জন্য ‘অত্যন্ত কঠিন এক সন্ধ্যা’ বলে বর্ণনা করেছেন।

নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, তিনি এই সময়ে মাঠে কাজ করা জরুরি ও উদ্ধারকারী বাহিনীকে আরও শক্তিশালী করবেন। একই সঙ্গে তিনি দেশজুড়ে মানুষকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।

নেতানিয়াহু আরও বলেন, ‘সব ফ্রন্টে আমাদের শত্রুদের ওপর হামলা চালিয়ে যেতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।’ সূত্র: আল-জাজিরা, বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here