ইরানি ড্রোন মোকাবিলায় যুক্তরাষ্ট্রসহ ১১ দেশ ইউক্রেনের সহায়তা চেয়েছে : জেলেনস্কি

0
ইরানি ড্রোন মোকাবিলায় যুক্তরাষ্ট্রসহ ১১ দেশ ইউক্রেনের সহায়তা চেয়েছে : জেলেনস্কি

ইরানের ছোড়া ড্রোন ভূপাতিত করার লক্ষে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও ইরানের প্রতিবেশী দেশসহ মোট ১১টি রাষ্ট্র ইউক্রেনের কাছে সহায়তা চেয়েছে। মধ্যপ্রাচ্যে এক সপ্তাহ ধরে চলা উত্তেজনার প্রেক্ষাপটে এই অনুরোধ জানানো হয়েছে বলে সোমবার দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জেলেনস্কি বলেন, রুশ হামলায় ব্যবহৃত ইরানি নকশার ড্রোন মোকাবিলায় দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন ইউক্রেন এখন এই দক্ষতাকে আন্তর্জাতিক স্তরে কাজে লাগাতে চাইছে। জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) জানান, জীবনরক্ষা, ইন্টারসেপ্টর ড্রোন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং প্রশিক্ষণের বিষয়ে ইউক্রেনের অভিজ্ঞতার প্রতি ব্যাপক আগ্রহ রয়েছে বিশ্বের। তিনি বলেন, ইউক্রেন সেসব দেশের অনুরোধে ইতিবাচক সাড়া দিতে প্রস্তুত, যারা আমাদের স্বাধীনতা রক্ষায় সাহায্য করছে। ইতোমধ্যে কিছু অনুরোধের বিপরীতে সুনির্দিষ্ট সিদ্ধান্ত ও সহায়তা পাঠানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। 

এদিকে, ইরানে চলমান যুদ্ধকে ‘সংক্ষিপ্ত ভ্রমণ’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার ডোরালে হাউস রিপাবলিকান কনফারেন্সে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, ‘আমাদের দেশ খুব ভালো করছে। আমরা একটু অভিযান চালিয়েছি, কারণ কিছু অশুভ শক্তিকে সরিয়ে দিতে এটি প্রয়োজন ছিল। আমি মনে করি, এটি সংক্ষিপ্ত ভ্রমণ হবে। বক্তব্যের এক পর্যায়ে তিনি মার্কিন সেনাবাহিনীর সক্ষমতার প্রশংসা করে বলেন, আমাদের সামরিক বাহিনী কতটা শক্তিশালী, তাই না? এ সময় উপস্থিতদের করতালির মধ্যে তিনি ‘স্বল্পমেয়াদি’ শব্দটি আরও কয়েকবার উল্লেখ করেন। সূত্র: রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here