ইরানি ড্রোন ও মিসাইল প্রতিহত করল দুবাই

0
ইরানি ড্রোন ও মিসাইল প্রতিহত করল দুবাই

সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমায় অনুপ্রবেশ করা ইরানের সম্ভাব্য ড্রোন ও মিসাইল হামলা সফলভাবে প্রতিহত করেছে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা। বুধবার ভোরে দুবাইয়ের বিভিন্ন প্রান্ত থেকে বিকট শব্দ শোনা যাওয়ার পর জনমনে চাঞ্চল্য সৃষ্টি হলেও প্রতিরক্ষা মন্ত্রণালয় দ্রুত এক বিবৃতিতে নিশ্চিত করেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরভাবে সকল হুমকি রুখে দিতে সক্ষম হয়েছে। 

দুবাই মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, বুধবার রাত ২টা ৪ মিনিটের দিকে শহরের বাসিন্দারা আকাশপথে লক্ষ্যবস্তু ধ্বংসের শব্দ শুনতে পান। তবে এই অভিযানে কোনো ধরনের জানমালের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় তারা পূর্ণ প্রস্তুত এবং যেকোনো ধরনের উস্কানি বা হামলা অত্যন্ত কঠোরভাবে মোকাবিলা করা হবে।

কর্তৃপক্ষ সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে আশ্বস্ত করেছে। বিশেষ নির্দেশনায় বাসিন্দাদের বলা হয়েছে, তারা যেন সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের বিভ্রান্তিকর ভিডিও বা গুজব না ছড়ান এবং শুধুমাত্র সরকারি সূত্রের তথ্যের ওপর নির্ভর করেন। 

জরুরি পরিস্থিতিতে ৯৯৯ নম্বরটি কেবল বিশেষ প্রয়োজনে ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি চালকদের রাস্তায় গাড়ি না থামিয়ে সাবধানে গন্তব্যে পৌঁছানোর এবং পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত বাড়ির ভেতরে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। 

সূত্র: গালফ নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here