ইরাকে নিহত মুন্সীগঞ্জের হবি পাইকের পরিবারের পাশে জেলা প্রশাসন

0
ইরাকে নিহত মুন্সীগঞ্জের হবি পাইকের পরিবারের পাশে জেলা প্রশাসন

মুন্সীগঞ্জের আধারা ইউনিয়নের বকুলতলা গ্রামের ইরাক প্রবাসী হবি পাইক পরিবারের কাছে নগদ অর্থ, খাবার ও ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

বুধবার বিকালে জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের প্রতিনিধি, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক নিহতের বাড়িতে যান। তারা শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং তাদের খোঁজ খবর নেন।

নিহত ব্যক্তির পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নগদ ২৫ হাজার টাকা, শুকনো খাবার ও ঈদ সামগ্রী দেওয়া হয়। এছাড়া মরদেহ দেশে ফিরিয়ে আনা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয় থেকে অনুদান প্রাপ্তিসহ অন্যান্য বিষয়েও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

উল্লেখ্য, সম্প্রতি ইরাকে অবস্থানকালে আবি মিয়া পাইক মিসাইল হামলায় নিহত হন। খবরটি বাড়িতে পৌঁছানোর পর বকুলতলা এলাকায় গভীর শোক নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here