ইফতারে ঘরে তৈরি করুন সুস্বাদু ডিমের চপ

0
ইফতারে ঘরে তৈরি করুন সুস্বাদু ডিমের চপ

ইফতারের টেবিলে এক পদের চপ না থাকলে যেন অনেকেরই তৃপ্তি আসে না। সারাদিন স্বাস্থ্যকর খাবারের প্রতিজ্ঞা থাকলেও রোজার মাসে ভাজাপোড়ার প্রতি আলাদা টান কাজ করে। তবে বাইরে থেকে না কিনে ঘরে অল্প তেলে তৈরি করলে স্বাদ ও স্বাস্থ্য দুটিই রাখা যায়। ইফতারে সহজে তৈরি করতে পারেন ডিমের চপ।

তৈরি করতে যা লাগবে

  • সেদ্ধ ডিম – ২টি
  • সেদ্ধ আলু – ২৫০ গ্রাম
  • পেঁয়াজ কুচি – ১টি
  • কাঁচা মরিচ কুচি – স্বাদমতো
  • ধনিয়া পাতা কুচি – প্রয়োজনমতো
  • লবণ – পরিমাণমতো
  • ব্রেড ক্রাম্ব বা বিস্কিটের গুঁড়া – আধা কাপ
  • ফেটানো ডিম – ১টি
  • তেল – ভাজার জন্য পরিমাণমতো

যেভাবে তৈরি করবেন

প্রথমে ডিম ও আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। একটি পাত্রে আলু চটকে নিন। এতে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, ধনিয়া পাতা ও লবণ দিয়ে ভালোভাবে মেখে নিন।

সেদ্ধ ডিম অর্ধেক বা চার টুকরা করে কেটে নিন। প্রতিটি টুকরো আলুর মিশ্রণ দিয়ে চারপাশ থেকে ঢেকে চপের আকার দিন।

আলাদা একটি বাটিতে ডিম সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিন। চপগুলো প্রথমে ফেটানো ডিমে ডুবিয়ে নিন, এরপর ব্রেড ক্রাম্ব বা বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে নিন।

কড়াইতে তেল গরম হলে মাঝারি আঁচে চপগুলো সোনালি করে ভেজে তুলুন। টিস্যুতে তুলে অতিরিক্ত তেল ঝরিয়ে নিন।

ইফতারে পছন্দের সস বা চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করুন মুচমুচে ডিমের চপ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here