ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াতকে সমাবেশের মৌখিক অনুমতি

0

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াতকে সমাবেশের মৌখিক অনুমতি

রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতে ইসলামীকে সমাবেশের মৌখিক অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (৯ জুন) দিনগত রাত সোয়া ১২টায় জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম-কমিশনার বিপ্লব কুমার সরকার।

দুপুর ২টায় রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির নেতাকর্মীরা এই কর্মসূচি করবে। শুক্রবার রাতেই ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার সম্পাদক মু. আতাউর রহমান সরকার এ কথা জানান।

ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবরে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের নির্মিত সন্ত্রাসবাদ ও উগ্রবাদ বিরোধী জনসচেতনতা মূলক পথনাটক ‘মুখোশ’ প্রদর্শনী দেখা শেষে সাংবাদিকদের কথা বলেন ডিএমপি কমিশনার।

তখন গোলাম ফারুক বলেন, আপনারা জানেন জামায়াতের অতীত ইতিহাস রয়েছে। তারা পুলিশের ওপর নানা নির্যাতন করেছে। বিভিন্ন বোমা হামলার ঘটনায় তাদের নাম এসেছে। দীর্ঘদিন তারা প্রকাশ্যে আসেনি। এখন তারা প্রকাশ্যে সভা-সমাবেশ করতে চায়। তিনি বলেন, জামায়াত সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিতে আবেদন করেছে। তারা আগামীকাল (শনিবার) বিকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করতে চায়। আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে তথ্য চেয়েছি জামায়াত শান্তিপূর্ণভাবে সমাবেশ করবে কিনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here