ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ভোটের ফলাফল পরিবর্তন করা হয়েছে : শফিকুর রহমান

0

আখতার রাফি : ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ বিশেষ করে যুব সমাজ ১২ ফেব্রুয়ারির নির্বাচনে পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে, কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফল পরিবর্তন করা হয়েছে। আগামী নির্বাচনে প্রতিটি ঘাটে শক্ত পাহারা দেব। জীবনের বিনিময়ে হলেও মানুষের ভোটের অধিকার রক্ষায় দাঁড়িয়ে যাব।’ ‎গতকাল বুধবার সন্ধ্যায় জামায়াতে ইসলামী কাফরুল উত্তর ও দক্ষিণ থানার উদ্যোগে মনিপুর উচ্চ বিদ্যালয় (ব্রাঞ্চ-২, ইব্রাহিমপুর) প্রাঙ্গণে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতের আমির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here