ইউ.এস.এল চাউলিয়াপট্টি ওয়ানডে কাপ ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত

0
ইউ.এস.এল চাউলিয়াপট্টি ওয়ানডে কাপ ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ঈদের আনন্দঘন পরিবেশে দিনাজপুরের চাউলিয়াপট্টি এলাকায় অনুষ্ঠিত হয়েছে ইউ.এস.এল চাউলিয়াপট্টি ওয়ানডে কাপ-২০২৬ ফাইনাল টুর্নামেন্ট। স্থানীয় খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজিত এই প্রীতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

সোমবার (২৩ মার্চ) সকাল ১০টায় দিনাজপুরের বিরল উপজেলার তেঘরা উচ্চ বিদ্যালয় মাঠে খেলার উদ্বোধন করেন ইউনাইটেড শক্তি লিমিটেডের স্বত্বাধিকারী মো. তাজমীর আলম।

ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় চাউলিয়াপট্টি সিনিয়র একাদশ ও জুনিয়র একাদশ। টসে জিতে জুনিয়র একাদশ প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে। দলের পক্ষে অগ্নি রায় ও মো. সেলিম দারুণ অর্ধশতক করেন।

জবাবে ব্যাট করতে নেমে সিনিয়র একাদশ ২৪ বল হাতে রেখেই ৬ উইকেট হারিয়ে ১৬১ রান করে জয় নিশ্চিত করে। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তারিফ ও বিজয়।

খেলা শেষে বিজয়কে সেরা ব্যাটসম্যান, বাদলকে সেরা বোলার, মো. রফিককে সেরা ফিল্ডার এবং ইমনকে সেরা ক্যাচের পুরস্কার প্রদান করা হয়।

পরে বিজয়ী দলের অধিনায়ক তারিফের হাতে গোল্ডকাপ তুলে দেন দুলাল ও জ্যাম। টুর্নামেন্ট আয়োজন ও বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন স্থানীয় ক্রীড়াবিদ দুলাল, সুজন, খোকন, রুবেল ও রফিকসহ সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here