ইউক্রেন আমাদের শত্রু: অরবান

0
ইউক্রেন আমাদের শত্রু: অরবান

ইউক্রেনকে ‘শত্রু’ হিসেবে আখ্যায়িত করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। মস্কো থেকে তেল ও গ্যাস কেনা বন্ধে কিয়েভের দাবি জানানোর প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেছেন।

স্থানীয় সময় (৭ ফেব্রুয়ারি) শনিবার পশ্চিমাঞ্চলীয় শহর সম্বাথেলিতে একটি প্রচারণা সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ওরবান ইউক্রেনকে হাঙ্গেরির নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করার অভিযোগ করেন।

রবিবার (৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাশিয়ার সংবাদমাধ্যম আরটি। এতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে হাঙ্গেরি রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার জ্বালানি রপ্তানি বন্ধের চেষ্টা চালাচ্ছে। তবে হাঙ্গেরি এর বিরোধিতা করে আসছে।

অরবান বলেন, ব্রাসেলসে বসে হাঙ্গেরিকে রাশিয়ার সস্তা জ্বালানি থেকে বিচ্ছিন্ন করার ক্রমাগত দাবি ইউক্রেন জানাচ্ছে, তা তাদের বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, হাঙ্গেরিকে রাশিয়ার সস্তা জ্বালানি থেকে বিচ্ছিন্ন করার দাবি জানানো হবে, ততোদিন ইউক্রেন কেবল আমাদের প্রতিপক্ষ নয়, ইউক্রেন আমাদের শত্রু। তিনি জানান, এমনটা হলে সাধারণ মানুষের ইউটিলিটি বিল বা জীবনযাত্রার ব্যয় নাটকীয়ভাবে বেড়ে যাবে।

এদিকে রাশিয়াকে চাপে রাখতে নতুন করে ইউরোপীয় কমিশন ২০তম নিষেধাজ্ঞা প্যাকেজ নিয়ে আলোচনা করছে। যার মধ্যে রুশ তেলের সামুদ্রিক পরিষেবার ওপর নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে। গত মাসে ইউরোপীয় কাউন্সিল ২০২৭ সালের শেষ নাগাদ রাশিয়ার সব গ্যাস সরবরাহ বন্ধ করার একটি রোডম্যাপ অনুমোদন করেছে।

এর আগে সোমবার হাঙ্গেরি জানিয়েছে, তারা ইউরোপীয় ইউনিয়নের এই সিদ্ধান্তে বিরুদ্ধে মামলা করবে। রাশিয়ার জ্বালানির ওপর এই নিষেধাজ্ঞাকে তারা ‘আত্মঘাতী’ বলে অভিহিত করেছে।

গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নে যোগদানের বিরোধিতার কথা আবারও পুনর্ব্যক্ত করেন। তিনি যুক্তি দেন, কিয়েভের সঙ্গে কোনো ‘সামরিক বা অর্থনৈতিক জোট’ শেষ পর্যন্ত বিপর্যয় ডেকে আনবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here