ইউক্রেনের আরেকটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

0
ইউক্রেনের আরেকটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

ইউক্রেনের আরেকটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সেই সঙ্গে এর পাইলটও নিহত হয়েছেন। ইউক্রেনীয় সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ইউক্রেনীয় সামরিক বাহিনী জানিয়েছে- স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। এ সময় এর পাইলটও নিহত হন। 
 
সামরিক বাহিনী আরও জানিয়েছে, এ নিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে তিনটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হলো। 

এক বিবৃতিতে বলা হয়, “পাইলট তার সমস্ত অস্ত্র ব্যবহার করে সাতটি লক্ষ্যবস্তুতে গুলি চালিয়ে ভূপাতিত করেন। শেষটি ভূপাতিত করার সময় তার বিমানটি ক্ষতিগ্রস্ত হয়।”

আরও বলা হয়, পাইলট তার যথাসাধ্য চেষ্টা করেছিলেন এবং যুদ্ধবিমানটি জনবসতি থেকে দূরে নিয়ে গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত এটি বিধ্বস্ত হয় এবং তিনি বের হওয়ার সময় পাননি।
 
ইউক্রেনীয় সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়া গত রাতভর ইউক্রেনে ৪৭৭টি ড্রোন এবং বিভিন্ন ধরণের ৬০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইউক্রেনীয় বাহিনী ২১১টি ড্রোন এবং ৩৮টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। সূত্র: রয়টার্স, এএফপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here