আরব আমিরাতে বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা জারি

0
আরব আমিরাতে বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা জারি

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ জরুরি সতর্কতা জারি করেছে বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেট জেনারেল। উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সর্বোচ্চ নিরাপত্তা বজায় রাখতে এবং স্থানীয় আইন মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

দূতাবাসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিরাপত্তার স্বার্থে প্রবাসীদের যেকোনো সামরিক স্থাপনা থেকে দূরে থাকতে হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, বিশেষ করে খোলা আকাশের নিচে অবস্থান না করা এবং যেকোনো ধরনের জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। প্রবাসীদের নিজ নিজ বাসায় অথবা নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে।

যেকোনো জরুরি পরিস্থিতির মোকাবিলায় প্রবাসীদের সব সময় নগদ টাকা ও এমিরেটস আইডি, মূল পাসপোর্ট ও প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার, পাওয়ার ব্যাংক ও পর্যাপ্ত পানি, শুকনো খাবার ও ব্যক্তিগত জরুরি সরঞ্জাম সঙ্গে রাখতে বলা হয়েছে।

আরব আমিরাতের কঠোর আইনের প্রতি সম্মান জানিয়ে প্রবাসীদের বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো ছবি, ভিডিও বা ভিত্তিহীন সংবাদ (গুজব) প্রচার করা থেকে বিরত থাকতে হবে। এ ধরনের কর্মকাণ্ড ইউএইর প্রচলিত আইনের পরিপন্থী এবং এর জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। স্থানীয় সরকারের দেওয়া নির্দেশনা ও বিবৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানানো হয়েছে দূতাবাসের পক্ষ থেকে।

যেকোনো সমস্যায় বা বিশেষ প্রয়োজনে প্রবাসীদের সরাসরি দূতাবাস (আবুধাবি) বা কনস্যুলেট জেনারেলের (দুবাই) হটলাইন নম্বর ও ই-মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here