ইরানের দক্ষিণ উপকূলীয় এলাকায় আকাশসীমা লঙ্ঘনের দায়ে শত্রুপক্ষের একটি এফ-১৫ যুদ্ধবিমানকে লক্ষ্য করে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী। রবিবার ইরানের বিমান প্রতিরক্ষা সদর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজ দ্বীপের নিকটবর্তী আকাশসীমায় একটি অনুপ্রবেশকারী যুদ্ধবিমানের গতিবিধি শনাক্ত করে সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রাডারে শত্রুপক্ষের এফ-১৫ যুদ্ধবিমানটির উপস্থিতি নিশ্চিত হওয়ার পরপরই ক্ষেপণাস্ত্রের দিয়ে সেটিকে আঘাত করা হয়।
২৮ ফেব্রুয়ারি ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলি খামেনিহ বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও বেসামরিক নাগরিককে হত্যা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী।
শত্রুপক্ষের এই ক্রমাগত আগ্রাসনের জবাবে ইরানি সশস্ত্র বাহিনীও পাল্টাপাল্টি অভিযান অব্যাহত রেখেছে। এরই মধ্যে বিভিন্ন মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান।
সূত্র: তাসনিম নিউজ

