‘আমেরিকা যত বেশি চাপ প্রয়োগ করবে, ইরানের প্রতিরোধ ততই শক্তিশালী হবে’

0
‘আমেরিকা যত বেশি চাপ প্রয়োগ করবে, ইরানের প্রতিরোধ ততই শক্তিশালী হবে’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান রাষ্ট্র ও এ দেশের জনগণকে বুঝতে ভুল করছেন বলে মন্তব্য করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি। শুক্রবার দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ট্রাম্পের মূল সমস্যা হলো তিনি উপলব্ধি করতে পারছেন না যে ইরানি জাতি কতটা শক্তিশালী ও দৃঢ়প্রতিজ্ঞ। 

লারিজানির মতে, মার্কিন প্রশাসন ইরানের ওপর যত বেশি চাপ প্রয়োগ করবে, এ দেশের মানুষের প্রতিরোধের সংকল্প ততই শক্তিশালী হবে।

তেহরানে আয়োজিত বিশাল ‘আল-কুদস দিবস’-এর মিছিলের কাছে সংঘটিত সাম্প্রতিক হামলার কড়া সমালোচনা করে লারিজানি বলেন, এটি মূলত ইসরায়েলের চরম ভীতি ও হতাশার বহিঃপ্রকাশ। তার ভাষায়, যারা প্রকৃতপক্ষে শক্তিশালী তারা কখনোই একটি শান্তিপূর্ণ মিছিলের মাঝখানে বোমা হামলা চালায় না। এই ধরনের কাপুরুষোচিত হামলা প্রমাণ করে যে, প্রতিপক্ষের হাতে বর্তমানে আর কোনো কার্যকর বিকল্প অবশিষ্ট নেই। 

উল্লেখ্য, শুক্রবার সকালে তেহরানে হামলার হুঁশিয়ারি দিলেও মিছিলের কাছে হওয়া বিস্ফোরণের বিষয়ে ইসরায়েল এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে লারিজানি এই ঘটনাকে ইরানের অদম্য মনোবল দমানোর ব্যর্থ চেষ্টা হিসেবেই অভিহিত করেছেন।

সূত্র: সিএনএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here