আমার বিশ্বাস সিরিজ জিতব, শ্রীলঙ্কার উদ্দেশে রওনার আগে তাসকিন

0
আমার বিশ্বাস সিরিজ জিতব, শ্রীলঙ্কার উদ্দেশে রওনার আগে তাসকিন

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে গতকাল ৮ ক্রিকেটার দেশ ছেড়েছিলেন। এর একদিন পর আজ শনিবার দেশ ছাড়লেন নাঈম শেখ এবং তাসকিন আহমেদ। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে আলাপাকালে তাসকিন জানিয়েছেন সিরিজ জয়ের কথা।

তাসকিন বলেন, ‘একজন টিম ম্যান হিসেবে আমি আমার দলের জয়ে ভূমিকা রাখতে চাই। আর ইনশাআল্লাহ আমার বিশ্বাস আমরা সিরিজ জিতব। আমি অনেক উদগ্রীব হয়ে আছি। আজকে বের হওয়ার সময় অনেক ভালো লাগছে যে মাঝখানে প্রায় তিন মাসের মতো খেলার সুযোগ হয়নি। খেলতে পারিনি। ‘

‘হ্যাঁ, তো এখন ভালো লাগছে যে… আল্লাহর কাছে শুকরিয়া যে আমি আবার দলে ফিরলাম। যাচ্ছি তো এখন একটাই প্রত্যাশা যাতে জয়ের পিছনে আমার ভূমিকা থাকে যাতে’-যোগ করেন তিনি।

নিজের ইনজুরি প্রসঙ্গে তাসকিন বলেন, ‘যে কোনো প্লেয়ারের জন্যই এটাই অনেক দুঃখজনক যে মাঠের বাইরে থাকা ইনজুরির কারণে। এটা আসলে জীবনেরই অংশ, বিশেষ করে ফাস্ট বোলারদের অনেক ইনজুরি হয়। তো এটাই আমার জন্য এখন খুশির ব্যাপার যে আল্লাহর রহমতে আমি আবার ফিরেছি। তো আশা করি ভালো কিছু করব।

সিরিজ জয়ের প্রত্যাশা নিয়ে তাসকিন আরও বলেন, ‘ওডিআই আর টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই জিততে চাই, মানে হারজিত তো থাকবেই, কিন্তু ইনশাআল্লাহ আমরা সেরাটা দিব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here