আবারও ফুঁসে উঠেছে ভারতের মণিপুর রাজ্য

0
আবারও ফুঁসে উঠেছে ভারতের মণিপুর রাজ্য

জাতিগত সহিংসতার জেরে আবারও ফুঁসে উঠেছে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্য। সম্প্রতি রাজ্যের বিষ্ণুপুর জেলায় বোমা হামলায় দুই শিশু নিহতের ঘটনায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিচারের দাবিতে রাস্তায় নেমেছে শত শত মানুষ।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মণিপুরে এক বিক্ষোভ সমাবেশে নিরাপত্তা বাহিনীর চালানো গুলির আঘাতে তিনজন নিহত হয়েছে। এর আগে, এক রকেট হামলায় দুই শিশুর মৃত্যু হয়। সেই ঘটনাকে ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যটি।
 
এর আগে, ভারতের কেন্দ্রীয় বাহিনী মণিপুরের জনতাকে শান্ত করার চেষ্টা করলেও তারা বাহিনীর গাড়িগুলোতে আগুন লাগানো শুরু করে। এরপর বাহিনীর সংরক্ষিত অঞ্চলে প্রবেশ করার চেষ্টা করে তারা। তখনই গুলি চালায় বাহিনী, যাতে মৃত্যু হয় তিনজনের।
 
ঘটনার পর শত শত নারী ও শিশুকে নিয়ে বিক্ষোভ মিছিল বের হয়। নিহত শিশুদের ছবি হাতে নিয়ে তারা সহিংসতা বন্ধ এবং দোষীদের শাস্তির দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাপ বাড়ছে প্রশাসনের ওপরও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here