আবারও জেগে উঠল হাওয়াই দ্বীপের আগ্নেয়গিরি

0

আবারও জেগে উঠল হাওয়াই দ্বীপের আগ্নেয়গিরি

বিশ্বের সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের মাউন্ট কিলিউয়া অন্যতম। গেল ৭ জুন জেগে ওঠে ওই আগ্নেয়গিরি। বিশাল অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে লাভা।

মার্কিন জিওলজিক্যাল সার্ভে এই আগ্নেয়গিরির বেশ কয়েকটি ছবি প্রকাশ্যে এনেছে। সেখানেই ধরা পড়েছে লাভা বেরিয়ে আসার দৃশ্য। ইতোমধ্যেই সেখানে ভিড় জমাতে শুরু করেছেন কৌতুহলী পর্যটকরা।

জিওলজিক্যাল সার্ভে থেকে জানানো হয়, এই অগ্ন্যুৎপাত পুরোটাই একটি এলাকার মধ্যে সীমাবদ্ধ ছিল। হাওয়াই ন্যাশনাল পার্কের মধ্যেই এই ঘটনা ঘটছে যা সাধারণ লোকালয়ের থেকে অনেকটাই দূরে। জনবসতির থেকে দূরে হওয়ায় নাগরিকদের উপর কোনো ক্ষতিকর প্রভাব পড়েনি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here