আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্রের সঙ্গে চুক্তি করল এসিআই

0
আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্রের সঙ্গে চুক্তি করল এসিআই

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উৎপাদিত জৈব-অর্গানিক সার উৎপাদন ও বাজারজাত সহজতর করতে প্রতিষ্ঠানটির সঙ্গে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ(এসিআই) পিএলসির মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ইনস্টিটিউটের সদরদপ্তরে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তিতে ব্রির পক্ষে মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান এবং এসিআই এর পক্ষে গ্রুপ অ্যাডভাইজার ড. ফা হ আনসারী স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান বলেন, এই চুক্তির মধ্যে দিয়ে দেশব্যাপী কৃষকদের মধ্যে ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পাবে এবং‘ব্রি অর্গানিক সার’ এর সর্বোচ্চ মান বজায় থাকবে। এই সার ধান উৎপাদনের খরচ কমিয়ে কৃষকদের আর্থিকভাবে আরও লাভবান করবে।

ব্রি ও এসিআই পিএলসি মনে করে, ব্রি অর্গানিক ফার্টিলাইজার শুধু একটি বিকল্প সার নয়। এটি বাংলাদেশের ধান উৎপাদন ব্যবস্থায় অর্থনৈতিক সাশ্রয়, পরিবেশ সুরক্ষা এবং দীর্ঘমেয়াদি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে। যথাযথ নীতিগত সহায়তা ও ব্যাপক প্রয়োগের মাধ্যমে এই উদ্ভাবন দেশের কৃষিখাতে একটি টেকসই রূপান্তর ঘটাতে সক্ষম হবে।

বর্তমানে দেশে ধান উৎপাদনে ইউরিয়া ও ফসফেট সারে সরকারকে প্রতিবছর বিপুল পরিমাণ ভর্তুকি প্রদান করতে হয়। সংশ্লিষ্টদের মতে, জাতীয় পর্যায়ে ‘ব্রি অর্গানিক ফার্টিলাইজার’ এর ব্যবহার নিশ্চিত করা গেলে ধান চাষে ফসফেট সার সম্পূর্ণভাবে বাদ দেওয়া এবং ইউরিয়া সারের ব্যবহার প্রায় ৩০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব হবে। এর ফলে সরকারের সার ভর্তুকি ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here