আতলেটিকো ম্যাচের আগে চোটে বার্সার দুই গুরুত্বপূর্ণ ফুটবলার

0
আতলেটিকো ম্যাচের আগে চোটে বার্সার দুই গুরুত্বপূর্ণ ফুটবলার

তিনদিন পরেই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আতলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এর আগেই চোটে পড়েছেন দলের নির্ভরযোগ্য ডিফেন্সিভ মিডফিল্ডার মার্ক বার্নাল ও ডিফেন্ডার রোনাল্ড আরাউহো। 

শনিবার লা লিগায় আতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জেতে বার্সেলোনা। এ জয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে রয়েছে শীর্ষে থাকা হ্যান্সি ফ্লিকের দল। রিয়াদ এয়ার মেট্রোপলিটন স্টেডিয়ামের সে ম্যাচের ৩৯তম মিনিটে রোনালদ আরাউহোর চোট পাওয়ার তার জায়গায় মাঠে নামেন বার্নাল। তবে ২২ মিনিটের বেশি মাঠে টিকতে পারেননি এই ১৮ বর্ষী স্প্যানিয়ার্ড। চোট পেয়ে তাকেও মাঠ ছাড়তে হয়।

রবিবার স্প্যানিশ সংবাদপত্র মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, রোনাল্ড আরাউহোর মেডিকেল পরীক্ষার পর জানা গেছে তিনি গোঁড়ালির চোটে পড়েছেন। অন্তত ১০ দিন খেলতে পারবেন না উরুগুয়েন ডিফেন্ডার। আর উরুর পেশিতে টান পড়েছে বার্নালের।

বার্সার দুই খেলোয়াড় বার্নাল ও আরাউহো চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অংশ নিতে পারবেন না। তাই কোচ ফ্লিক এবং তার স্টাফের এখন একমাত্র লক্ষ্য হবে, কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগের জন্য আরউহো ও বার্নালকে ফিট করা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here