আড়াইহাজারে নদীর পাড়ে পড়েছিল যুবকের মরদেহ

0
আড়াইহাজারে নদীর পাড়ে পড়েছিল যুবকের মরদেহ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোহাম্মদ আনারুল (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার উচিৎপুরা ইউনিয়নের মেঘনা নদীর শাখা হাড়িদোয়া নদীর পাড় থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আনারুল আড়াইহাজার উপজেলার বিজয় নগর দড়িগাঁও গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

খাগকান্দা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম আহমেদ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here