আজ সন্ধ্যা পর্যন্ত যেসব এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকবে

0
আজ সন্ধ্যা পর্যন্ত যেসব এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকবে

ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপলাইন প্রতিস্থাপনের কারণে দেশের কয়েকটি এলাকায় আজ শুক্রবার ৬ (ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে। বুধবার (৪ ফেব্রুয়ারি) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শীতলক্ষ্যা নদী ও আদমজী ইপিজেড এলাকায় বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা ২১ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। শীতলক্ষ্যা নদীর পশ্চিম দিকের বিশাল একটি অংশে গ্যাসের এই সংকট দেখা দেবে।

এলাকাগুলো হলো— পুরো নারায়ণগঞ্জ শহর, পঞ্চবটি ও মুক্তারপুর, মুন্সীগঞ্জ জেলা সদর, কেরানীগঞ্জের জিনজিরা এলাকা ও শ্যামপুর (বিসিক) শিল্প এলাকা। এ ছাড়া এসব এলাকার আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের সরবরাহ পুরোপুরি বন্ধ থাকতে পারে অথবা গ্যাসের চাপ একেবারেই কম থাকতে পারে।

তিতাস কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আদমজী ইপিজেডের ভেতরে থাকা ২০ ইঞ্চি ব্যাসের একটি সঞ্চালন পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। সঞ্চালনব্যবস্থা সচল ও নিরাপদ রাখতে এটি প্রতিস্থাপন করা জরুরি হয়ে পড়েছে।

গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here