আগের কথাই পুনরাবৃত্তি করলেন ট্রাম্প

0
আগের কথাই পুনরাবৃত্তি করলেন ট্রাম্প

ইরান যুদ্ধ নিয়ে আগের বক্তব্যই আবারও পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইতোমধ্যে ইরানের সামরিক সক্ষমতার বড় অংশ ধ্বংস করেছে এবং যুদ্ধ নির্ধারিত সময়ের আগেই এগোচ্ছে।

ট্রাম্প বলেন, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ও নেতৃত্ব—সবই প্রায় ধ্বংস করে দেওয়া হয়েছে। ‘সবকিছুই ধ্বংস করা হয়েছে, শুধু অবকাঠামোর কিছু অংশ বাদে’ মন্তব্য করেন তিনি। ট্রাম্প আরও দাবি করেন, এই যুদ্ধ ‘নির্ধারিত সময়ের তুলনায় অনেক এগিয়ে’ চলছে।

তবে স্থল সেনা পাঠানোর বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, তিনি কোথাও অতিরিক্ত মার্কিন সেনা পাঠানোর পরিকল্পনা করছেন না। এমন কোনো পরিকল্পনা থাকলেও তা প্রকাশ করবেন না বলেও ইঙ্গিত দেন তিনি।

হরমুজ প্রণালি ঘিরে জাপানের ভূমিকা নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, জাপানের উচিত আরও সক্রিয় হওয়া, কারণ দেশটির ৯০ শতাংশের বেশি তেল এই পথ (হরমুজ) দিয়েই আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here