আগস্টে অস্ট্রেলিয়ায় দুই টেস্ট খেলবে বাংলাদেশ

0
আগস্টে অস্ট্রেলিয়ায় দুই টেস্ট খেলবে বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজের সূচি চূড়ান্ত করেছে অস্ট্রেলিয়া। আগস্ট মাসে অনুষ্ঠিত হবে এই সিরিজ।

বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা অস্ট্রেলিয়া সদ্য অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারিয়ে দারুণ ছন্দে আছে। সেই ধারাবাহিকতা ধরে রাখতেই এবার তারা বাংলাদেশের বিপক্ষে নামবে দুই টেস্টের সিরিজে।

প্রথম টেস্ট: ১৩–১৭ আগস্ট, ম্যারারা স্টেডিয়াম, ডারউইন ও দ্বিতীয় টেস্ট: ২২–২৬ আগস্ট, গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারিনা, ম্যাকাই

২০০৪ সালের পর এই প্রথম ডারউইনে কোনো টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সর্বশেষ সেখানে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিল অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া ক্রিকেটের প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বলেন, উত্তর অস্ট্রেলিয়ায় টেস্ট ক্রিকেট ফিরিয়ে আনতে পেরে তারা আনন্দিত এবং বাংলাদেশের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের প্রত্যাশা করছেন। ব্যস্ত আন্তর্জাতিক সূচির মধ্যেও আগস্টে বিশ্বমানের ভেন্যু পাওয়ায় বোর্ড সন্তুষ্ট। 

বাংলাদেশ বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে রয়েছে। অস্ট্রেলিয়া সফরের আগে মে মাসে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট খেলবে টাইগাররা।

বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়ার মাটিতে এটি হবে বড় চ্যালেঞ্জের সিরিজ, যেখানে শক্তিশালী স্বাগতিকদের বিপক্ষে নিজেদের প্রমাণের সুযোগ পাবে তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here