ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুকুরে ডুবে মোছা: লামিয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে আখাউড়া পৌরশহরের তারাগন এলাকায় এক মৃত্যুর ঘটনা ঘটে। নিহত লামিয়া তারাগন গ্রামের নোয়াব মিয়ার মেয়ে।
নিহতের বড় বোন সায়মা আক্তার বলেন, দুপুরে লামিয়া ভাই বোনের সাথে গোসল করতে যায়। গোসল শেষে সবাই বাড়ি ফিরে আসলেও সে আসেনি। পরে খোঁজাখুজি করে পুকুর থেকে তাকে মৃত অবস্তায় উদ্ধারা করা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

