আওয়ামী লীগের সাবেক এমপি শাহ আলম কারাগারে

0
আওয়ামী লীগের সাবেক এমপি শাহ আলম কারাগারে

পিরোজপুর-২ আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) অধ্যক্ষ শাহ আলমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শাহ আলমকে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।

অপরদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার নামে অন্য কোনো মামলা আছে কিনা, এ বিষয় প্রতিবেদন তলব করেন। প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে পুনরায় জামিন শুনানি অনুষ্ঠিত হবে বলে বিচারক আদেশে উল্লেখ করেন।

এর আগে, শনিবার ইফতার পার্টির এক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গেলে স্থানীয় লোকজন তাকে চিনতে পেরে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে পড়লে জনতা রমনা থানায় খবর দেয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাকে সেখান থেকে আটক করে রমনা থানায় নিয়ে যায়। রমনা থানা তাকে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায়।

সূত্র : বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here