আইপিএলে খেলার অনাপত্তিপত্র পেলেন না থুশারা

0
আইপিএলে খেলার অনাপত্তিপত্র পেলেন না থুশারা

এবারের আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে রয়‍্যাল চ‍্যাঞ্জেলার্স বেঙ্গালুরুর। ইয়াশ দায়ালকে হারানোর পর এবার দল থেকে ছিটকে গেলেন শ্রীলঙ্কার পেসার নুয়ান থুশারা।

ফিটনেস পরীক্ষায় ব‍্যর্থ হওয়ায় আইপিএলের বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে যোগ দেওয়ার অনাপত্তিপত্র পাননি শ্রীলঙ্কার এই পেসার।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) বাধ‍্যতামূলক ফিটনেস পরীক্ষায় উৎরাতে পারেননি থুশারা। তাই বোর্ড থেকে অনাপত্তিপত্রও পাননি তিনি।

এসএলসির প্রধান নির্বাহী অ‍্যাশলি ডি সিলভা শুক্রবার নিশ্চিত করেন, ফিটনেস পরীক্ষায় ২৯ পয়েন্টের মধ‍্যে পাস মার্ক ১৭ পাননি থুশারা।

ফিটনেস পরীক্ষায় পাস না করায় সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে শনিবার বেঙ্গালুরুর প্রথম ম‍্যাচে খেলার সুযোগ পাচ্ছেন না থুশারা। তবে আগামী ৫ এপ্রিল নিজেদের দ্বিতীয় ম‍্যাচ খেলবে বেঙ্গালুরু, সেটিতে হয়তো থাকতে পারেন থুশারা। তবে ফের ফিটনেস পরীক্ষায় ব‍্যর্থ হলে নিকট ভবিষ‍্যতে কোথাও খেলার সুযোগ হবে না তার। চার বা পাঁচ দিন বিরতি নিয়ে আরেকটি ফিটনেস পরীক্ষার দুয়ার খোলা আছে এই পেসারের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here