আইপিএলের ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ নিয়ম চমকপ্রদ সংযোজন: ফ্লাওয়ার

0
আইপিএলের ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ নিয়ম চমকপ্রদ সংযোজন: ফ্লাওয়ার

এবারের আইপিএল শুরুর আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ নিয়মকে ইতিবাচক হিসেবে দেখলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। জিম্বাবুয়ের কিংবদন্তি এই ক্রিকেটার ও সফল কোচের মতে, এই নিয়ম কৌশলগতভাবে ম্যাচকে আরও রোমাঞ্চকর করে।

‘ইম্প্যাক্ট প্লেয়ার’ নিয়ম প্রথমে ২০২২ সালে সৈয়দ মুশতাক আলি ট্রফিতে পরীক্ষামূলকভাবে চালু হয় এবং ২০২৩ সাল থেকে আইপিএলে এটি কার্যকর। নতুন আসরে এই নিয়মের মাধ্যমে দলের একাদশের একজন খেলোয়াড় ম্যাচ চলাকালীন সময়ে পরিবর্তন করা যায়। এতে দল পরিস্থিতি অনুযায়ী অতিরিক্ত বোলার বা ব্যাটসম্যান নামাতে পারে।

নিয়মটি নিয়ে বিতর্ক থাকলেও ভারতীয় ক্রিকেট বোর্ড অন্তত ২০২৭ পর্যন্ত এটি বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে অধিনায়ক বৈঠকে বেশিরভাগ খেলোয়াড় এ নিয়ে আপত্তি তুলেছেন। স্পিনিং অলরাউন্ডার অক্ষর প্যাটেল এবং ভারতের ওয়ানডে ও টেস্ট অধিনায়ক শুবমান গিল নিয়মটি পছন্দ করছেন না।

তবে ফ্লাওয়ার সংবাদ সম্মেলনে বলেন, ‘এটি একটি ভালো উদ্ভাবন এবং দর্শকদের জন্য চমকপ্রদ সংযোজন। খেলার কৌশলগত দিক থেকে এটি দারুণ। একাদশ নির্বাচন ও দলের ভারসাম্য রক্ষা করার চ্যালেঞ্জে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

তিনি আরও বলেন, ‘নিয়মটি সুবিধা এবং অসুবিধা দুইই নিয়ে আসে। এটি একাদশের দুর্বল দিক আড়াল করতে পারে, তবে কখনও কখনও একক দক্ষতার খেলোয়াড়ের প্রভাব কমিয়ে দিতে পারে। তবে দর্শক এবং কৌশলগত দিক থেকে আমি এটিকে একটি ইতিবাচক সংযোজন মনে করি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here