আইএসবিএম’র আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

0
আইএসবিএম’র আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে International Society of Bangladesh-Affiliated Microbiologists সফলভাবে ‘Celebrating Women Who Shape Science’ শীর্ষক একটি বিশেষ ওয়েবিনারের আয়োজন করেছে।

গত ২৯ মার্চ জুম প্ল্যাটফর্মে এ ওয়েবিনারের আয়োজন করা হয়।

ওয়েবিনারে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান নারী বিজ্ঞানীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দুইজন বিশিষ্ট নারী বিজ্ঞানীর গবেষণা প্রবন্ধ উপস্থাপনার পাশাপাশি নারী বিজ্ঞানীদের বর্তমান অবস্থান, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ আয়োজনে বিভিন্ন দেশ থেকে প্রায় ১১০ জন অংশগ্রহণকারী-শিক্ষার্থী ও পেশাজীবী যুক্ত হন।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেন ISBM-এর কার্যকরী পরিষদের সদস্য প্রফেসর ড. সংগীতা আহমেদ, ড. নাদিয়া সুলতানা দীন, ড. সালমা আক্তার, ফাহমিনা জাহান মুনা এবং ISBM ফেলো নাজমুস সাকিব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তাসনিমুল আরাবি অনিক (প্রভাষক, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশ) এবং নাজিফা তাসনিম (রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ব্র্যাক বিশ্ববিদ্যালয়)।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ISBM-এর সভাপতি ড. শেখ সেলিম। তিনি গবেষণা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বৈশ্বিক বিজ্ঞানসমাজে ISBM-এর ভূমিকা তুলে ধরেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here