অ্যাশেজ ব্যর্থতা নিয়ে মুখ খুললেন স্টোকস

0
অ্যাশেজ ব্যর্থতা নিয়ে মুখ খুললেন স্টোকস

অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ সিরিজে ৪-১ ব্যবধানে হারের পর অবশেষে মুখ খুলেছেন ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস। তিনি সিরিজ হারের অভিজ্ঞতাকে নিজের অধিনায়কত্ব জীবনের সর্বোচ্চ কঠিন সময় হিসেবে বর্ণনা করেছেন।

সোমবার (২৩ মার্চ)  ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) নিশ্চিত করেছে, টেস্ট দলের নেতৃত্বে স্টোকসই থাকছেন। পাশাপাশি প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম এবং ব্যবস্থাপনা পরিচালক রব কিও তাদের দায়িত্বে বহাল থাকবেন।

অ্যাশেজে হতাশাজনক পারফরম্যান্সের পর দলীয় ব্যবস্থাপনা নিয়ে নানা আলোচনা-সমালোচনা চললেও সামাজিক মাধ্যমে সমর্থকদের উদ্দেশে স্টোকস একটি চিঠিতে কোচ ম্যাককালাম ও রোব কির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘বাজ (ম্যাককালাম), রোব এবং আমি এই দলকে সামনে এগিয়ে নিতে দৃঢ়প্রতিজ্ঞ। আমরা ভুল করেছি, কিন্তু সেখান থেকে শিক্ষা নিয়েছি।’

সিরিজ চলাকালে স্টোকস ও ম্যাককালামের কৌশলগত দৃষ্টিভঙ্গিতে কিছুটা পার্থক্য লক্ষ্য করা গেছে। স্টোকস মনে করেন, প্রতিপক্ষ দলগুলো ইংল্যান্ডের খেলার ধরন বুঝে ফেলেছিল। অন্যদিকে ম্যাককালাম খেলোয়াড়দের আরও আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক ক্রিকেট খেলার পক্ষে ছিলেন। যদিও এই পার্থক্য নিয়ে গুঞ্জন ছড়িয়েছে, দলীয় ব্যবস্থাপনা তা অস্বীকার করেছে।

স্টোকস বলেন, ‘ইংল্যান্ডের অধিনায়ক হওয়া একজন খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ সম্মান। এতে যেমন আনন্দ আছে, তেমনি কষ্টও আছে। গত তিন মাস আমার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল, যা আমাকে বিভিন্নভাবে পরীক্ষা করেছে।’

অ্যাশেজে স্টোকস প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। বল হাতে তিনি নিয়েছেন ১৫ উইকেট, কিন্তু কুঁচকির চোটের কারণে শেষ টেস্ট শেষ করতে পারেননি। ব্যাট হাতে ১০ ইনিংসে তিনি করেছেন মাত্র ১৮৪ রান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here