অ্যাশেজ থেকে উঠে যাচ্ছে গোলাপি বলের টেস্ট

0
অ্যাশেজ থেকে উঠে যাচ্ছে গোলাপি বলের টেস্ট

ক্রিকেট বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ও রোমাঞ্চকর লড়াই ‘অ্যাশেজ সিরিজ’। দর্শকদের কাছে জনপ্রিয় এই সিরিজ থেকে দিবা-রাত্রির বা গোলাপি বলের টেস্ট ম্যাচ বাতিল হতে যাচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের নীতি-নির্ধারকদের সাম্প্রতিক আলোচনার ভিত্তিতে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে দিবা-রাত্রির টেস্ট ঘিরে বাড়তি উন্মাদনা আর দেখা যাবে না।

আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ সফর সূচি (এফটিপি) এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী, কোনো দিবারাত্রির টেস্ট আয়োজন করতে হলে অংশগ্রহণকারী দুই দলেরই সম্মতি থাকতে হয়। কিন্তু ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এ ধরনের টেস্টের পক্ষে নয়। যদিও সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো গোলাপি বলের টেস্ট চালু রাখার পক্ষে মত দিয়েছে। তবে ইসিবি-র আপত্তির কারণে শেষ পর্যন্ত তা বাতিলের পথেই হাঁটছে কর্তৃপক্ষ।

চলতি মৌসুমের অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ায় রেকর্ডসংখ্যক দর্শকের উপস্থিতি ছিল। তবে আগামী বছরের ১১-১৫ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য ১৫০ বছরপূর্তি বিশেষ টেস্ট ম্যাচটিই হতে যাচ্ছে অ্যাশেজে গোলাপি বলের শেষ দিবারাত্রির টেস্ট।

সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলোর দাবি, চলতি মৌসুমে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত অ্যাশেজ সিরিজে রেকর্ড সংখ্যক দর্শক হয়েছিল, তার পেছনে দিবা-রাত্রির ম্যাচের অবদান অনেক। এরপরও ঐতিহ্যের ধারক টেস্ট ক্রিকেটের মৌলিক রূপ বজায় রাখতে ইসিবি গোলাপি বলের চেয়ে সাধারণ লাল বলের টেস্টেই বেশি আগ্রহী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here