অমর একুশে ফেব্রুয়ারি ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদযাপন উপলক্ষ্যে গঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় সমন্বয় কমিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ঢাবির অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
অমর একুশে উদ্যাপন উপলক্ষ্যে গঠিত কেন্দ্রীয় সমন্বয় কমিটির সমন্বয়কারী মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের সভাপতিত্বে সভায় যুগ্ম সমন্বয়কারী বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম ও সদস্য-সচিব প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদসহ বিভিন্ন উপ-কমিটির আহ্বায়ক ও সদস্য-সচিব উপস্থিত ছিলেন।
সভায় যথাযথ মর্যাদায় সুষ্ঠু, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে অমর একুশে উদ্যাপন উপলক্ষ্যে গৃহীত কেন্দ্রীয় সমন্বয় কমিটি এবং বিভিন্ন উপ-কমিটির কার্যক্রম ও প্রস্তুতি পর্যালোচনা করা হয় এবং সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয়।
সভায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রেখে অমর একুশে উদ্যাপন উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচি সুশৃঙ্খল, সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক ও আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

