বিসিএস (পুলিশ) ক্যাডারের এক কর্মকর্তাকে অতিরিক্ত উপ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর সাবেক উপকমিশনার (পশ্চিম) মো. কোহিনূর মিয়াকে অতিরিক্ত উপ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) (৪র্থ গ্রেড) পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। তার পদোন্নতি কার্যকর ধরা হয়েছে ৭ এপ্রিল ২০২৫ তারিখ থেকে।
এতে আরও উল্লেখ করা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা বিধি মোতাবেক প্রাপ্য বেতন-ভাতাদি পাবেন এবং জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌহিদ আহমেদ। প্রজ্ঞাপনের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

